বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: বলিউডে আলোড়ন তোলা সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বিদ্যা বালান। মিলান লুথরিয়ার পরিচালনায় একতা কাপুরের প্রযোজনায় নির্মিত সিনেমাটি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল।
দীর্ঘ ১৫ বছর পর এবার সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।
একতা বলেন, ‘আমার জীবনের অন্যতম বড় ছবি হতে চলেছে ‘দ্য ডার্টি পিকচার ২’। দীর্ঘ ১৫ বছর পর আমি এর সিক্যুয়েল নিয়ে ভাবছি, কারণ এবার আমার কাছে এমন একটি গল্প এসেছে, যা দর্শকদের সামনে তুলে ধরা সত্যিই জরুরি।’
প্রযোজক জানান, দীর্ঘদিন ধরেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা ছিল তাঁর। তবে মনের মতো গল্প না পাওয়ায় এত দিন কাজ শুরু করেননি। এবার উপযুক্ত গল্প পাওয়ায় নতুন করে এগোতে চাইছেন তিনি।
প্রথম সিনেমার মতো দ্বিতীয় কিস্তিতেও একজন বাস্তব মানুষের জীবনকাহিনি উঠে আসবে বলে জানিয়েছেন একতা। তবে এবার কাকে কেন্দ্র করে গল্প তৈরি হবে, তা এখনো প্রকাশ করেননি তিনি। একইভাবে সিনেমাটির প্রধান চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়েও মুখ খোলেননি প্রযোজক।
২০১১ সালে মুক্তির পর ‘দ্য ডার্টি পিকচার’ বিদ্যা বালানের ক্যারিয়ারে অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হয়ে ওঠে। সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত গল্পে সাহসী অভিনয়ের জন্য প্রশংসা পান তিনি। সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও অর্জন করেন বিদ্যা।
দ্বিতীয় কিস্তিতে বিদ্যা ফিরবেন কি না, কিংবা নতুন কোনো অভিনেত্রীকে দেখা যাবে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিনেমাটির মুক্তির তারিখও জানানো হয়নি। ফলে নতুন গল্পে একতা কাপুর এবার কোন বাস্তব জীবনের অধ্যায় পর্দায় তুলে ধরেন, তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।