দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:০৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:০৬:০৪ অপরাহ্ন
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:    দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মূলত টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোতে ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর (শনিবার) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম চলবে।
গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, বুথ ও উপশাখাগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ চালু থাকবে।
বিদ্যমান নির্দেশনা অনুসরণ করে এসব শাখা স্থানীয় প্রশাসন ও বন্দর বা শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :