আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার কারণে গত তিন দিনে বাংলাদেশ ও রিয়াদের মধ্যে চলাচলকারী মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩ হাজার ৪৩১ যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের সংখ্যা নয়টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। একই ভাবে, আগে জানানো ৩ হাজার ১২ জনের পরিবর্তে এখন ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৩১ হয়েছে।
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার পর গত শনিবার থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় রোববার বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়। এতে বাংলাদেশ ও সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়।
গত এক সপ্তাহে অন্তত পাঁচবার হামলার শিকার হয়েছে রিয়াদ বিমানবন্দর।
ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ ও রিয়াদগামী হাজারো যাত্রী ভ্রমণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।