আশুলিয়ায় গোডাউনে আগুন

আপলোড সময় : ১০-১০-২০২৬ ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আশপাশের বাসাবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। তবে তীব্র যানজটে আটকে থাকায় জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।
আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন জুট গোডাউনে আগুন লাগার পর স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরে ফায়ার ব্রিগেডের একাধিক ইউনিট অগ্রি নিয়ন্ত্রণের যোগ দেয়। তা সত্ত্বেও আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজট থাকায় গাড়িগুলো সময়মতো পৌঁছাতে পারেনি। পরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ।
  

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :