এবার যাত্রীর শরীরে মিলল স্বর্ণের ডিম্বাকৃতির পেস্ট

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:১২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:১২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে তিনটি  ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে ।  যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা টেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পেয়েছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। তিন ডিম্বাকৃতির স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঞ্চল্যকর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার জি-৯-৫১৮ ফ্লাইট ঢাকায় আসে। স্বর্ণ পাচার হবে তথ্য থাকায় কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করে।
একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিকী নামের এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে প্রিভেন্টিভ টিম তার শরীরে তল্লাশি চালায়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা টেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
কাস্টমসের হিসাবে, প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম। তিনটির ওজন ১ হাজার ২৯০ গ্রাম। এই স্বর্ণের পেস্টগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব ডিম্বাকৃতির পেস্ট পরিশোধন করলে প্রায় ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :