নারায়ণগঞ্জ-বরিশাল-ময়মনসিংহ-কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১২:০০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১২:০০:১১ অপরাহ্ন

আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ , ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ পাস হয়েছে। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সংসদে বিলগুলো সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে পাস করা হয়।
সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের ১৩ তম দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72