গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৪১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৪১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চারজন এডিসির দায়িত্বে রদবদল আনা হয়েছে। 
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদেরসই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আদেশে।
এছাড়া একই আদেশে চারজন অতিরিক্ত উপ-কমিশনার কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ও গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুঁটে উঠেছে— যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। 
ওই ঘটনার পর গুলশানের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার সরানো হলো এডিসিকে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :