হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৯৪

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৪:৪৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৪:৪৯:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৬৮ হাজার ৭৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৯ জন, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন।
গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৪৮ হাজার ৫০৫ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৮৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯০৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72