নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বনগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন বুলু খাতুন (৪০) ও অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মেয়ের মরদেহ নিয়ে পাবনার সাঁথিয়ায় নিজ বাড়িতে ফিরছিল একটি পরিবার। পথে বনগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস পরিবহণের একটি বাসের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজন এবং অ্যাম্বুলেন্সে থাকা পূর্বের মরদেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স ও ঘাতক বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।