ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৭:০০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৭:০০:৪৬ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   নিজ নিজ এলাকার খাস জমি ভূমিহীন দরিদ্র মানুষের মাঝে বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ভোলার সংসদ সদস্য নুরুল ইসলাম খাস জমি নিয়ে কথা বলার পর সংসদ সদস্যদের উদ্দেশ্যে এ পরামর্শ দেন তিনি।
স্পিকার বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ভোলার ২০ হাজার ভূমিহীনকে খাস জমির দলিল বেগম জিয়া নিজ হাতে দিয়েছিলেন। সংসদ সদস্যরা যদি আগ্রহ ব্যক্ত করেন এবং লেগে থাকেন, তাহলে অনেক দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা সম্ভব হবে।
খাস জমি যথাযথ নিয়মে হত দরিদ্রের মধ্যে বরাদ্দ দেয়া হলে যুগান্তকারি কাজ হবে বলেও মন্তব্য করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72