ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলের সমাবেশে যাওয়ার পথে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা!

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:৫৮:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:৫৮:০৩ অপরাহ্ন
১১ দলের সমাবেশে যাওয়ার পথে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা! আহত জামায়াত নেতাকর্মী
  নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   বাগেরহাটের চিতলমারী থেকে ইজিবাইকে করে খুলনায় ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৬ জন আহত হয়েছে।
আহতরা হলেন— চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা, কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা ও ইজিবাইকচালক শহীদ শেখ। তাদের মধ্যে সাইফুল কাজী ও ফেরদৌস শেখের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইস্রাফিল মোল্লার অভিযোগ, শিবপুর থেকে ১০টি ইজিবাইকে করে নেতাকর্মীরা খুলনার সমাবেশে যাচ্ছিলেন। পথে পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ২০ থেকে ২২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের সমাবেশে যেতে বাধা দিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে তিনি দাবি করেন।
জামায়াতে ইসলামী মনোনীত চিতলমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে বলেন, খুলনার সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিচারের দাবি জানানো হবে।
তবে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, হামলার বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারির জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জামায়াতনেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য যুবনেতা মনজুরুল হক রাহাদ। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ