পদোন্নতি পেয়ে সচিব হলেন শরফ উদ্দিন ও মেনন
আপলোড সময় :
১৭-০৬-২০২৬ ০৬:৫৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৬-২০২৬ ০৬:৫৭:০৩ অপরাহ্ন
শরফ উদ্দিন আহমদ চৌধুরী,খায়রুল কবীর মেনন
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার: অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেননকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স