ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করুন : প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৮:০৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৮:০৬:৩৮ অপরাহ্ন
প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করুন : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত ক্ষতি বা অন্যায়ের প্রতিশোধ নিলেই তা ফিরে পাওয়া যায় না; বরং ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দেয়াই বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে অন্যায় হয়েছে। কিন্তু আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেই ক্ষতি ফেরত পাবেন বা সবকিছু আগের মতো হয়ে যাবে? হবে না। তাহলে আমরা সেই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভাবি যে, আমরা দেশের জন্য, সমাজের জন্য বা মানুষের জন্য কী করতে পারি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্র জগতের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় দেশের সংবাদপত্র ও মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, একসময় বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। আর আজ আমরা এতসংখ্যক সাংবাদিকের সঙ্গে কথা বলছি। এটি প্রমাণ করে সংবাদপত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা স্থায়ী হয়নি।
সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সীমিত সম্পদ ও সক্ষমতার মধ্যে শুধুমাত্র গ্রেপ্তার বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তাই বিষয়টি আরও বিস্তৃতভাবে ভাবার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ