স্পেনকে রুখে সুখবর পেলেন ভোজিনিয়া
আপলোড সময় :
১৬-০৬-২০২৬ ০৬:৪১:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৬-২০২৬ ০৬:৪১:১৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে আলোচনায় তুঙ্গে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া দিয়াস। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে গোলশূন্য আটকে দিয়ে রীতিমতে স্টার হয়ে গেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ খেলতে নামার আগে তার ফলোয়াড় সংখ্যা ছিল ৫০ হাজার। এখন তা বেড়ে হয়েছে ৫ মিলিয়ন। অ্যাটলান্টা স্টেডিয়ামে তার নামে উঠল স্লোগান। চোখে পানি আটকাতে পারেননি ভোজিনিয়া।
৪০ বছরে সাধারণত ক্রীড়াবিদরা অবসরের পর কোচিং পেশায় জড়িয়ে যান। ৩৫ পেরোলেই ‘বুড়ো’ তকমা লেগে যায়। অথচ ৪০ বছরে বিশ্বকাপে অভিষেক হয়েছে ভোজিনিয়ার।
শুধু অভিষেকেই নয়, তার বীরত্বে ভেস্তে যায় স্প্যানিশদের জয়ের স্বপ্ন। গোলপোস্টে দাঁড়িয়ে ৬ থেকে ৭টি সেভ করে বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করে নেন। সবার মুখে মুখে ভোজিনিয়া। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৫০,০০০ থেকে বেড়ে ৫ মিলিয়ন।
যে দেশের জনসংখ্যা মাত্র পাঁচ লাখের একটু বেশি, ইউরোপ সেরাদের আটকে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল তারাই। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ছাড়পত্র সংগ্রহ করার আগে হয়ত কেউ আফ্রিকার এই দেশের নামই জানত না। কিন্তু আজ সেটা ফুটবলপ্রেমীদের মুখে মুখে ঘুরছে। ভোজিনিয়া কেপ ভার্দের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স