ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৬:৩৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৬:৩৪:২৫ অপরাহ্ন
ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক
  হাসিব ইসলাম, নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর ‘কব্জি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চারটার দিকে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম।
হাফিজুল ইসলাম বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমাদের ওসি ও এসআই তরুণ আহত হন। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ মোট চারজনকে আটক করতে সক্ষম হয়েছে বলেও জানান হাফিজুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ