জলঢাকায় পিয়েল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আপলোড সময় :
১৪-০৬-২০২৬ ০৬:০১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৬-২০২৬ ০৬:০১:৪৯ অপরাহ্ন
মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পারিবারিক পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েলকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে উক্ত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মী শিক্ষার্থীরা।
আজ রোববার (১৪ই জুন) দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজারের কেরুর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, মীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দিপু।
এতে বক্তব্য রাখেন,হামলায় নিহত কিবরিয়া ইসলাম পিয়েল এর বাবা কফদ্দি মাহমুদ, বড় বোন কেয়া লাবনী কনা, কুলসুম আক্তার,ভাই পরান আহমেদ, সুধী সমাজের রবিউল ইসলাম, সাকিব হোসেন, মিলন মিয়া, জুয়েল আহমেদ ও মশিউর রহমান প্রমুখ।
আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাকি আসামিদের গ্রেফতার করা না হলে, হত্যাকারীদের সাথে গোপন আতাত ও পক্ষপাতদুষ্ঠের কারনে থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিসহ বৃহৎ কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। তাই অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।
উল্লেখ, গত ১০ জুন বুধবার সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর এলাকায় বসতভিটার জমি নিয়ে কফদ্দি মাহমুদ ও তার ভাই তপদ্দি মাহমুদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিবরিয়া ইসলাম পিয়েল(২৪) এর মৃত্যু হয়।এঘটনায় নিহতের বাবা কফদ্দি মাহমুদ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এ মামলায় ঘটনার দিনেই তিন জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স