ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 বিএনপিকর্মী রফিক গাজীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:২৩:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:২৩:১০ অপরাহ্ন
 বিএনপিকর্মী রফিক গাজীকে প্রকাশ্যে গুলি করে হত্যা  বিএনপিকর্মী রফিক গাজী
বাংলা রিলিজ ডেস্ক:    খুলনায় রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
আজ শুক্রবার (১২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিক গাজী দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত একদল লোক ওই জায়গায় হাজির হয়ে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান বলেন, বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন রফিক গাজী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ হয়ে গেছে। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ