জলঢাকায় বসতভিটার জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১, গ্রেফতার ৩
আপলোড সময় :
১১-০৬-২০২৬ ০৭:১৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৬-২০২৬ ০৭:১৬:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বসতভিটার জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর এলাকার কফদ্দি মাহমুদ ও তার ভাই তপদ্দি মাহমুদের। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় কফদ্দি মাহমুদ এর ছেলে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) এর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে জলঢাকা থানা ও মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন, একই এলাকার তফর উদ্দিন এর ছেলে মাজেদুল ইসলাম (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) এবং তফর উদ্দিন এর স্ত্রী তইবোন নেছা (৫০)।
এঘটনায় নিহতের বাবা কফদ্দি মাহমুদ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৮,তারিখ ১১.০৬.২৬.
এবিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান,এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স