ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফের প্রেমে পড়েছেন প্রভা?

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৯:০৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৯:০৩:২৬ অপরাহ্ন
ফের প্রেমে পড়েছেন প্রভা? ফাইল ছবি
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পথচলা শুরু করেন। তিনি মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেলসহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করে নিজেকে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ছোটপর্দায় নিজেকে অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 
সম্প্রতি নেপালে ছুটির আমেজে ঘোরাঘুরি করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঘোরাঘুরির ফাঁকে তোলা তার কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। বেলুন হাতে তোলা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রভা। বেলুনের গায়ে লেখা— ‘আই লাভ ইউ’। 
কার উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখছেন— প্রভার জীবনে কি আবারও প্রেম এলো? তবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। 
মেঘ–পাহাড়ের দেশে বৃষ্টির মধ্যে ঘুরছেন প্রভা। সামাজিক মাধ্যমে একের পর এক ঘোরাঘুরির ছবি পোস্ট করছেন তিনি। আয়েশ করে চেয়ারে বসে তোলা ছবিটি পোস্ট করে প্রভা লিখেছেন— পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।
পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রভা। সেই পোস্টে তিন হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। দেড় শতাধিক মন্তব্য এসেছে সেই ছবিতে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ