দেশে স্বর্ণের দামে ফের বড় পতন
আপলোড সময় :
১০-০৬-২০২৬ ১১:৩২:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-০৬-২০২৬ ১১:৩২:২১ পূর্বাহ্ন
ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়েছে। এতে করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
আজ বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ৬ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বলবৎ থাকবে। তবে ক্রেতাদের অবগতির জন্য জানানো হয়েছে যে, এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যুক্ত হবে। গহনার নকশা ও গুণগত মানভেদে এই মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলেও সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স