ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:৩০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:৩০:৫৪ অপরাহ্ন
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত ফাইল ছবি
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসাথে আগামী ১৬ জুন আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন আদালত। 
আজ মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শেষে এ আদেশ দেন। শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান।
এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আপিলগুলো শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করা হয়। গত ২১ মে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ৭ এপ্রিল মঙ্গলবার ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেন।
রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির- সংবিধানের ১১৬ অনুচ্ছেদের এমন বিধান বাতিল করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে অধস্তন আদালতের জন্য ২০১৭ সালে করা শঙ্খলাবিধি বাতিল করা হয়েছে। আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যামিকাস কিউরি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভূইঁয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ