ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:১৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:১৬:১৭ অপরাহ্ন
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   টাঙ্গাইলের সখিপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় রাস্তার পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা চার আরোহীর মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের সঠিক পরিচয় শনাক্তের জন্য তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। স্বজনরা থানায় পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ