ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী লোকমানকে গুলির ঘটনায় দ্রুতই আসামি গ্রেপ্তার হবে : ডিসি হারুন

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৫:৩৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৫:৩৩:৩১ অপরাহ্ন
ব্যবসায়ী লোকমানকে গুলির ঘটনায় দ্রুতই আসামি গ্রেপ্তার হবে : ডিসি হারুন লোকমান হোসেন
 তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার রিয়াল (প্রায় ৫ লাখ টাকা) ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ডিসি হারুন অর রশীদ। আজ সোমবার (৮ জুন) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
ডিসি হারুন বলেন, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার রিয়াল ছিনতাইয়ের ঘটনায় তদন্ত চলছে। কাজ অনেকটাই এগিয়েছে, দ্রুতই আসামি গ্রেপ্তার হবে।
এর আগে রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে লোকমান হোসেন (৪৫) নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওইদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে অজ্ঞাতনামা ৬ জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিলের করপোরেট শাখার সামনে আসে। এর পরপর তারা লোকমান নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় লোকমানের হাতে ও পায়ে দু’টি গুলি লেগেছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছিলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ছিনতাইকৃত ব্যাগটিতে আনুমানিক ১৭ হাজার রিয়াল ছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুলির দু’টি খোসা উদ্ধার করেছে। সেই সঙ্গে আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ