ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৫:১৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৫:১৫:৩১ অপরাহ্ন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই ফাইল ছবি
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার :  আগামী ২০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এছাড়া ২০২৭ সালে শিক্ষা কারিকুলামে ৪টি নতুন বই যুক্ত হবে। আর পরের বছর (২০২৮ সাল) সম্পূর্ণ কারিকুলামে পরিবর্তন আনা হবে।
গত ২১ এপ্রিল থেকে দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় ২০ মে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র ও ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
সাধারণত, পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। আগামী ২০ জুলাই এসএসসির ফল প্রকাশের ঘোষণা দেয়ায় এবারও তার ব্যতিক্রম ঘটছে না।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ