ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি হলেও ইরানের কোনো সম্পদ তাৎক্ষণিক অবমুক্ত করা হবে না: ট্রাম্প

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৯:১০:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৯:১০:৫১ অপরাহ্ন
চুক্তি হলেও ইরানের কোনো সম্পদ তাৎক্ষণিক অবমুক্ত করা হবে না: ট্রাম্প ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :   চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও দেশটির জব্দ করা সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিয়ে বলেন, হ্যাঁ, তারা যদি ভালো আচরণ করে এবং সঠিক ভূমিকা পালন করে, তবেই আমরা আলোচনা শুরু করব। তবে সেই আলোচনার টেবিলে সমঝোতা হলেও ইরান এখনই তাদের ফ্রিজ হওয়া অর্থ ফেরত পাচ্ছে না বলে তিনি পরিষ্কার করে দেন।
ইরানি গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ইরানের প্রায় ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলারেরও বেশি মূল্যের সম্পদ অবমুক্ত হওয়ার অপেক্ষায় ফ্রোজেন বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরেই তেহরান ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রধান শর্ত হিসেবে এই বিশাল পরিমাণ অর্থ অবমুক্ত করার জন্য জোর দাবি জানিয়ে আসছে। 
তবে মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ এই বক্তব্য ইরানের সেই প্রত্যাশায় বড় ধরনের ধাক্কা দিল।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ