ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৮:৫১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৮:৫৮:৩৬ অপরাহ্ন
কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজেই পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখেন।
সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি তার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা এবং তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যায়।
এরপর কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি এবং মহাখালী এলাকায়ও পরিস্থিতি পরিদর্শনের কথা।
সরকারের ধারণা অনুযায়ী, এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। যার ফলে ৫৫ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয়েছে। যা অপসারণে দুই দিন ধরে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ