জুলাই জাদুঘর যতদিন থাকবে মানুষ মাফিয়া নেত্রী হাসিনা ও তার দলকে থু থু দেবে : স্পিকার
আপলোড সময় :
১২-০৫-২০২৬ ০৪:৪৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৬ ০৪:৪৩:২৬ অপরাহ্ন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: জুলাই জাদুঘর যতদিন থাকবে এখানে মানুষ আসলে মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু থু দেবে , আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে লিখিত থাকবে।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ পরিদর্শনকালে এ মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হাফিজ উদ্দীন আহমদ বলেন, স্বাধীনতাযুদ্ধ, জুলাই অভ্যুত্থানসহ গণতন্ত্রের জন্য বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে এ জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ এবং সে সময়ের বিভিন্ন তথ্য-উপাত্ত ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জাদুঘর গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।
তিনি অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংস দমন-পীড়নের নির্দেশনা দিয়েছেন বলে বিভিন্ন তথ্য ও উপাত্ত রয়েছে। এ বিষয়ে সংরক্ষিত অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স