ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক : মির্জা ফখরুল

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৮:১১:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৮:১১:১৯ অপরাহ্ন
তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক : মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় অর্জন করে একের পর এক সাফল্য অর্জন করেছেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’কর্মসূচি নিয়ে রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন। ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়েছিল, তা পুনর্গঠন করেছেন।
রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার (১ মে) বিকেলে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।
মির্জা ফখরুল বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শ্রমিকদেন সন্তানদের লেখপড়া নিশ্চিত করা ও চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন করতে হবে। গতকাল সংসদে সত্যিকারের একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখেছেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। তিনি সেই নেতা ও নেত্রীর সন্তান; যারা সব সময় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ