ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার প্রথম নারী পুলিশ শামীমা পারভীন

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৭:৪৩:২১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৭:৪৩:২১ অপরাহ্ন
ঢাকার প্রথম নারী পুলিশ  শামীমা পারভীন শামীমা পারভীন
বাংলা রিলিজ ডেস্ক:    ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।
 জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
শামীমা পারভীন নড়াইল জেলার বাসিন্দা। ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদকের পদে ছিলেন তিনি।
২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবে দায়িত্বে থাকা শামীমা পারভীন আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের জীবনসঙ্গী শামীমা পারভীন।
ছাত্রজীবনে পড়াশোনা করেছেন ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাবি শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী ছিলেন তিনি।
শামীমা পারভীন জাবি বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ