ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০১:২১:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০১:২১:১৫ পূর্বাহ্ন
বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:   দেশের গণমাধ্যমকর্মীদেরকে দলবাজি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু।
 ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন মন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা ভালো রিপোর্টিং করলে দেশের ভালো, আমাদেরও ভালো, সবার ভালো।
সাংবাদিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষে রিপোর্ট করা দরকার নেই। এটা আমি কখনো সমর্থন করি না। আমি তখনো বলতাম, আপনি বিএনপির সাংবাদিক হইয়েন না, আপনি সাংবাদিক হোন একটু। এইখান থেকে আপনি মোটেই সরিয়েন না।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ