ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাসরুমে একা পেয়ে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১২:৫৩:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১২:৫৩:০৫ পূর্বাহ্ন
ক্লাসরুমে একা পেয়ে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল মান্নান
 বাংলা রিলিজ ডেস্ক:    রংপুরের পরশুরাম থানায় শিশুছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল মান্নানকে (৫৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য জানান।
তিনি জানান, ভুক্তভোগী শিশু রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন একটি মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী। আসামি মো. আব্দুল মান্নান ওই মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী। গত ১৮ এপ্রিল ৮টার দিকে ভুক্তভোগী শিশু মাদরাসায় গেলে মান্নান তাকে ক্লাসরুমে একা পেয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ২৪ এপ্রিল ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ, ২০২৫) এর ৯(১) ধারায় রংপুর মহানগরীর পরশুরাম থানার ধর্ষণ মামলা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আসামি আত্মগোপনে ছিলেন। পরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ থানাধীন ২নং ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তারাগঞ্জ চৌপথী বাজারে অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ