ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক এনসিপির  ঢাকা মহানগর আহ্বায়ক

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১২:৪৩:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১২:৪৩:৫৪ পূর্বাহ্ন
 বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক এনসিপির  ঢাকা মহানগর আহ্বায়ক  বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:  বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ ছাড়া কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।
রোববার (২৬ এপ্রিল) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দলে যোগদানের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার তাদের জন্য অনুপ্রেরণার প্রতীক এবং তিনি আগের মতোই বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকবেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি ইসহাক সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে তিনি জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করে ১১ হাজার ৫১৭ ভোট পান।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ