ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত ফাইল ছবি
 বাংলা রিলিজ ডেস্ক:   নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন। 
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। 
বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে; সেই কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান। দুপুরে ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলে সন্তানের মৃত্যু হয়। 
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী ও দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ