ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নিজের অস্তিত্বকে ভুলতে বসেছে : শফিকুর রহমান

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৫:১৩:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৫:১৩:১৩ অপরাহ্ন
বিএনপি নিজের অস্তিত্বকে ভুলতে বসেছে : শফিকুর রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমান
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:   বিএনপি নিজেদের ৩১ দফা অস্বীকার করে নিজেদের অস্তিত্ব ভুলতে বসেছে। গণভোটের রায় বাস্তবায়ন হলে প্রকৃত অর্থে ফ্যাসিবাদ দূর হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে প্রকৃত অর্থে সেদিনই ফ্যাসিবাদ দূর হবে। বিএনপি নিজেদের ৩১ দফাকে অস্বীকার করে নিজের অস্তিত্বকে ভুলতে বসেছে। 
আজ শনিবার গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে জামায়াতের আমির ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলাকে ফ্যাসিবাদের সাথে তুলনা করেন।
জামায়াত আমির বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে দা কুড়াল নিয়ে কোনো আদু ভাইকে দেখতে চাই না। জুলাই শুধু ২৪ নয় জাতির প্রয়োজনে প্রতিবছর আসতে পারে।
একই সমাবেশে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘পাঁচ আগস্টের পর থেকেই সংস্কার কাজে বাধা দিয়েছে বিএনপি। সরকার দুই মাসে যে অজনপ্রিয় হয়েছে, ছয় মাসের মাথায় কী হবে কিছুই বলা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ