ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভার্চুয়াল কোর্টের ফলে মামলা পরিচালনায় গতি এসেছে : অ্যাটর্নি জেনারেল

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৭:৩১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৭:৩১:৩৭ অপরাহ্ন
ভার্চুয়াল কোর্টের ফলে মামলা পরিচালনায় গতি এসেছে : অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:  ভার্চুয়াল কোর্ট পরিচালনার ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি মামলা পরিচালনায় গতি এসেছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়েছে। ভার্চুয়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এর আগেও ভার্চুয়াল কোর্ট পরিচালিত হয়েছে। শারীরিকভাবে আমরা মামলা করতে গেলে অনেকক্ষেত্রে অনেক অপ্রয়োজনীয় কাজও করে থাকি। ভার্চুয়াল কোর্টের কারণে তা হচ্ছে না।
গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়। 
এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ