বিএনপির নারী প্রার্থীরা সংসদে শক্তিশালী ভূমিকা রাখবে : সেলিমা রহমান
আপলোড সময় :
২১-০৪-২০২৬ ০৬:১৯:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৬ ০৬:১৯:২০ অপরাহ্ন
সেলিমা রহমান
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় করা হয়েছে। এই সমন্বিত দলটি সংসদে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেন সেলিমা রহমান।
মনোনয়ন প্রক্রিয়ার সফলতার জন্য সেলিমা রহমান দলীয় নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমরা এজন্য আমাদের প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে আরেক প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তিনি সংসদে গিয়ে নারী অধিকার ও দেশের স্বাস্থ্য খাতে ভূমিকা রাখতে চান। নারী জাগরণ, স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সানসিলা জেবরিন শেরপুর-১ আসনে প্রার্থী ছিলেন। তিনি শেরপুর সদরের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সেখানে হাসপাতাল, রেললাইন, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন—কিছুই নেই। যে সদর হাসপাতালটা আছে, সেটাও বেহাল।
সানসিলা জেবরিন আরও জানান, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার প্রথম কাজ হবে নির্বাচনি প্রচারে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা এবং শেরপুর সদরকে নতুন করে গুছিয়ে মানুষের মুখে হাসি ফোটানো।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেন, দেশে নারীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বুলিং বেড়ে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভালো পরিবারের নারীরা রাজনীতিতে আসবেন না।
সকাল থেকে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা পৃথকভাবে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেন ১১ দলের মনোনীত নারী প্রার্থীরাও।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স