শ্রমিকদের আবেগকে পুঁজি করে নৈরাজ্যের চেষ্টা করছে একটি গোষ্ঠী: ডিআইজি
আপলোড সময় :
০৫-১১-২০২৬ ০৫:৪৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১১-২০২৬ ০৫:৪৭:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে বন্ধ কারখানা খুলে দিতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, কারখানার ভেতরে, বাইরে, রাস্তায় এবং শ্রমিকেরা যেখানে বসবাস করেন, সব জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। শ্রমিকদের নির্ভয়ে কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন উপস্থিত ছিলেন।
ডিআইজি বলেন, আশুলিয়ায় গুটিকয়েক কারখানা ছাড়া সব জায়গায় নিরাপদে কাজ চলছে। শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে বন্ধ কারখানা খুলে দিতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
চলমান আন্দোলন শ্রমিকদের নয়, বরং একটি গোষ্ঠী শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আশুলিয়া ও সাভারে ২৫ থেকে ৩০ জনকে গ্রেপ্তার এবং আটটি মামলা হয়েছে বলেও জানান ডিআইজি।
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শ্রমিকদের নির্ভয়ে কাজে ফেরার আহ্বান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স