ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৫:৩১:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৫:৩১:০৫ অপরাহ্ন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  পলাতক ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
 তিনি বলেন, বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
 আজবৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে কার্যকর বন্দি প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসরণ করতে হবে।
এদিকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়বে এবং অঞ্চলটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক করিডোরে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। তবে এ উদ্যোগ এগিয়ে নেওয়ার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করা প্রয়োজন।
চীনা প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং কৌশলগত সহযোগিতায় নতুন গতি আসবে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ