ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
 সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে খুলনা যাবেন এবং জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।”
নতুন কুঁড়ি স্পোর্টস হচ্ছে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ।
প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় মোংলা বন্দরে ইনভেস্টমেন্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে যোগদান। সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজ উদ্বোধন করবেন।
মোংলা বন্দর থেকে সড়কপথে বেলা সোয়া ১১টায় বাগেরহাট সদরে হযরত খান জাহান আলীর মাজারের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১২টা ৪৫ মিনিটে খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত, দুপুর সোয়া ১টায় সড়কপথে খুলনার উদ্দেশে রওনা। সোয়া ২টায় খুলনা সার্কিট হাউজে যাত্রাবিরতি। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা এবং ৫টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত ২২ অক্টোবর প্রথমবার খুলনা ও বাগেরহাট সফর করেন তারেক রহমান। সে যাত্রায় তিনি সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; নৌপরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম অরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।


 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ