ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মে জামায়াতের বিক্ষোভ শনিবার

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৫:০১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৫:০১:৪৪ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মে জামায়াতের বিক্ষোভ শনিবার প্রতীকী ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  
বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন এ ঘোষণা দেন।
জামায়াতের এমপি প্রার্থী বলেন, দলীয় সরকারের অধিনে নির্বাচন সম্ভব নয়। মাঠে ভোটার নেই, কিন্তু ফলাফলের শতাংশ তাদের মতো করে দেখানো হয়েছে। 
তিনি বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না বলে হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রে খুব বেশি ভোটার উপস্থিতি ছিল না। পরে জোরপূর্বক ও টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
জামায়াতের এমপি প্রার্থী বলেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে। যাদের আটক করেছে তাদেরকেও ছেড়ে দেয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে মেরে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আমাদের লোকদের ওপর হামলা করা হচ্ছে। প্রশাসনের সহায়তা আমরা ঠিকভাবে পাইনি।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। 
এতে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।


 


 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ