মন্টেনেগ্রোকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
আপলোড সময় :
২৯-১০-২০২৬ ০৭:১৪:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৬ ০৭:১৪:১৮ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল। আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর ৪০ মিনিটের ম্যাচ হচ্ছে।বাংলাদেশের শুরুটা হয়েছিল ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ওয়েলসের সঙ্গে ড্র করলেও পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারতে হয়েছিল দলটিকে।তবে নকআউট পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিশোররা। এর আগে সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি।এবার মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো তারা। শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স