ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
আপলোড সময় :
২৯-১০-২০২৬ ১১:৩৭:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৬ ১১:৩৭:৩২ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট পাঁচ প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরই ধারাবাহিকতায় আসনটিতে আজ বৃহস্পতিবার উপনির্বাচন হচ্ছে।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ ছাড়াও আসনটির উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স