ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুমিনুল

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৭:৫১:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৭:৫১:৩১ অপরাহ্ন
মিরপুর টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুমিনুল ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক :   মিরপুর টেস্টে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। এদিন ২৮ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। এতে তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল হক।
আজ  বুধবার (২৮ অক্টোবর) সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নতুন বল হাতে উইকেটে উইন্ডিজ পেসারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।
তবে শুরুর সেই চাপ দারুণভাবে সামাল দেন সাদমান ইসলাম ও অভিজ্ঞ মুমিনুল হক। এই জুটিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন মূল্যবান ৫৯ রান (৮৮ বলে)।
বড় সংগ্রহের পথে এগোতে থাকা মুমিনুল ব্যক্তিগত ২৮ রান করে জোমেল ওয়ারিকানের স্পিনে কাটা পড়েন। ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শামার জোসেফের হাতে ধরা পড়েন তিনি।
এরপর আর কোনো বিপদ হতে দেননি ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৪ রান যোগ করে জোমেল ওয়ারিকানের বলে ১৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ