ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:৪৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:৪৭:৫১ অপরাহ্ন
বিমানের ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   সৌদি আরবে বিমানবন্দরে হুথিদের হামলায় পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
আজ  রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতকরণ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় বিগত ১৬ অক্টোবর থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।  
এছাড়া, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচির হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ