ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৫:০১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৫:০১:৫৩ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু।
আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যু ও সংক্রমিত হওয়ার ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২২৭ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮০। এই সময়ে ১ হাজার ১৮৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৪০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ