হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে রেকর্ড ছুঁয়েছে
আপলোড সময় :
২৪-১০-২০২৬ ১২:০৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৬ ১২:০৬:৫৯ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ঘটনা চলতি অক্টোবর মাসে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত উপাত্ত ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেই প্রণালিটিতে অন্তত ২৮টি জাহাজে নিশ্চিত হামলার ঘটনা রেকর্ড করেছে ওয়াশিংটন ইনস্টিটিউট। ফলে গত বছরের ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জলপথে তাদের নিবন্ধিত মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টিতে। খবর আলজাজিরার।
এই পরিসংখ্যানটি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের সঙ্গে অনেকটাই মিলে যায়। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে মোট ১২০টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ও হামলার ঘটনা ঘটেছে।
তবে যুক্তরাজ্য ভিত্তিক ইউকে মেরিন ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, তারা গত ১৬ অক্টোবর পর্যন্ত অন্তত ১৩৫টি ঘটনার হিসাব নথিভুক্ত করেছে। সংস্থাটির মতে, অনেক হামলা বা সংঘাতের ঘটনা সঠিক তথ্যপ্রমাণের অভাবে অফিসিয়াল রেকর্ডে অন্তর্ভুক্ত না-ও হতে পারে।
আইএমওর তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের করা হিসাবে দেখা গেছে, চলমান সংঘাতের কারণে বিশ্বের ৯ শতাধিক সুপারট্যাংকারের বিশাল বহরের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ জাহাজই হরমুজ প্রণালিতে আক্রমণের শিকার হয়েছে, যা বৈশ্বিক পণ্য ও জ্বালানি পরিবহণের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স