দ্রুততম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস ব্রুকের
আপলোড সময় :
২২-১০-২০২৬ ০৭:৪২:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৬ ০৭:৪২:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো পুরো ক্রিকেট বিশ্ব। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ইতিহাস গড়লেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। লঙ্কান বোলারদের তুলোধুনো করে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে দ্বিশতক হাঁকানোর নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাত্র ১১৪ বলে এই অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন ব্রুক। তিনি ভেঙে দিয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ১১৬ বলে করা দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ডটি। বর্তমানে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন এই ইংলিশ অধিনায়ক।
টি-টোয়েন্টিতে শতক, ওয়ানডেতে দ্বিশতক এবং টেস্টে ট্রিপল সেঞ্চুরি—আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই এই অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করা ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক হ্যারি ব্রুক। তার ক্যারিয়ারের একমাত্র ট্রিপল সেঞ্চুরিটিও এসেছিল এই রাওয়ালপিন্ডির মাঠেই, পাকিস্তান দল ‘মেন ইন গ্রিন’-এর বিপক্ষে।
ব্রুকের আগে ক্রিকেট ইতিহাসে এই বিরল কীর্তির একমাত্র মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল। চলতি বছরে সব ফরম্যাট মিলিয়ে ৫০.১ গড়ে ইতিমধ্যেই ১,৮১৫ রান ঝুলিতে পুরেছেন ব্রুক। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিজের এই বিধ্বংসী ফর্ম ধরে রাখাই এখন তার মূল লক্ষ্য।
হ্যারি ব্রুকের ১১৬ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় সাজানো ২০২ রানের চোখধাঁধানো তাণ্ডবে ভর করে ৫০ ওভারে ৪২৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। লঙ্কান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন তিনি।
জো রুট (৬৯) ও টম ব্যান্টন (৫০) কার্যকরী দুই অর্ধশতক হাঁকান। সিরিজের প্রথম জয় তুলে নিতে শ্রীলঙ্কাকে ৪৩০ রানের অসম্ভব পাহাড়সম লক্ষ্য তাড়া করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স