ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি মন্ত্রী আব্দুল মঈন খান

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৪:৫০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:০৩:৫৯ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি মন্ত্রী আব্দুল মঈন খান ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
বুধবার (২১ অক্টোবর) রাতে বুকে ব্যথা হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, আজ ২২ অক্টোবর দুপুর ২টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে দেখতে গিয়েছিলেন।
জাহিদ হোসেন তাদের পরিবার-দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ