ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১১:৪৫:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ১১:৪৫:৪০ পূর্বাহ্ন
রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   খুলনায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. তুষার (২৭) নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। তার মরদেহের পাশে কালো রঙের নম্বরপ্লেট বিহীন আর-১৫ মোটরসাইকেল পড়েছিল।
খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা সদর থানার এসআই মো. শাহ আলম জানান, নিহতের শরীরে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের অদূরে আরও দুটি গুলির খোসা পাওয়া গেছে।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ