ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ৭ দিন বন্ধ

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৪:৩৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৪:৩৩:৪৫ অপরাহ্ন
জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ৭ দিন বন্ধ ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় গত সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিটি সকল সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ